মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২২ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ০৫:২২ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

মালদা মোথাবাড়ি থানার পুলিশের বড় সাফল্যো আগ্নেয়াস্ত্রসহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর সকালের দিকে তাদের সংশ্লিষ্ট থানার হামিদপুর বাজার থেকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রসহ ওই দুষ্কৃতী কে পুলিশ। তাদের কাছে থেকে একটি রিভালভার ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা তুরাব আলি(‌৪৫)‌ ও রাহেতুল হক(‌৪০)‌। তুরাবের বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায় এবং রাহেতুলের বাড়ি একই থানার ঝাউয়াবাড়ি এলাকায়। ঠিক কী কারণে মালদা মোথাবাড়ির হামিদপুর বাজারে এসে ঘোরাফেরা করছিলো ওই আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতী তা তদন্ত করছে মালদা মোথাবাড়ি থানার পুলিশ।