রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অবৈধ টোটো ধরপাকড় অভিযানে নামল মালদা জেলা প্রশাসন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৫:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

নির্দেশিকা অনুযায়ী অবৈধ টোটো ধরপাকড় অভিযানে নামল মালদা জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে মালদা শহরের রথবাড়ি মোড় পোস্ট অফিস মোর সহ শহরের বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তারা নম্বরবিহীন অবৈধ টোটো ধরপাকড় চালায়।পয়লা ফেব্রুয়ারি থেকে মালদা শহরে অবৈধ টোটো চলাচল বন্ধের নির্দেশিকা দিয়েছিল জেলা প্রশাসন। সেই নির্দেশিকা অনুযায়ী ধরপাকড় অভিযান চালানো শুরু হয়। বেশ কয়েকটি অবৈধ টোটো প্রশাসনের কর্তারা পাকড়াও করে। প্রশাসন সূত্রে খবর এদিন এই অভিযানে প্রায় পঞ্চাশটি অবৈধ টোটো আটক করে পুল গ্যারেজে আনা হয়। এরপর সদর মহকুমা শাসক সুরেশ কুমার রানুর উপস্থিতিতে জিসিবি দিয়ে ভাঙ্গা হয় এই অবৈধ টোটো গুলি।