মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অবৈধ গাঁজার খেত পুড়িয়ে দিল শীতলখুচী থানার পুলিশ বাহিনী

সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫২ এএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০১:৫২ এএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার

আজ বেলা 11টা নাগাত শীতলখুচী থানা বিশেষ অভিযান চালিয়ে ছোটোশালবাড়ী অঞ্চলের মানসাই নদীর চড়ে,প্রায় পয়ষট্টি বিঘা জমির গাঁজার গাছ কেটে আগুন ধরিয়ে দেওয়া হয় । বিশেষ সূত্রে খবর পেয়ে পঞ্চারহাট সংলগ্ন নদীর চড় এলাকায় শীতলখুচীর পুলিশ বাহিনী অভিযান চালায়।  পুলিশ সূত্রে জানা যায়, এলাকার কিছু অসাধু মানুষ অবৈধভাবে গাঁজার চাষ করছে, এতে পরিবেশ  ভীষনভাবে নষ্ট হচ্ছে । তাই পুলিশ বাহিনী বাধ্য হয়ে এই উদ্যোগ গ্রহন করেছে। পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন শীতলখুচী থানার ওসি কাজল সরকার, সহকারী থানা আধিকারিক মোহাম্মদ আলী প্রমূখ। এতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার গাঁজা পুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।