রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় নেতাজির ১২৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

মালদায় নেতাজির ১২৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

মালদায় নেতাজির ১২৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল

নেতাজির ১২৩ তম জন্ম দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করলো মালদা ইংরেজবাজার পৌরসভা।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ, মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে মিছিল শুরু হয়। মিছিলে পায়ে পা মেলান, মালদা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নীহার রঞ্জন ঘোষ, উপ পৌরপ্রধান দুলাল সরকার, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্যরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই মিছিলে।পুরুলিয়ার ছৌ নৃত্য, মালদার গম্ভীরা, ডান্ডিয়া নৃত্য সহ বিভিন্ন ট্যাবলো অংশ নেয় এই মিছিলে।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের নেতাজি মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে।সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।