সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুখ্যমন্ত্রী মমতায় মালদা জেলা পুলিশকে ধমক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা পুলিশকে ধমক , কাজ না করতে পারলে নাটক করুন।

মঙ্গলবার মালদা জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর  সদনে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা প্রশাসনিক আধিকারিক এবং জেলার বিভিন্ন থানার আইসি ওসি এবং বিডিওরা উপস্থিত ছিলেন এই প্রশাসনিক বৈঠকে। এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন। তার পাশাপাশি জেলার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর সফরের আগে ঝাড়খন্ড দিসম পার্টির মালদা জেলা জুড়ে আট জায়গায় রাজ্য সড়ক অবরোধ করায় মালদা জেলা পুলিশকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন কাজ না করলে নাটক করুন। এই পথ অবরোধের পেছনে মদত রয়েছে একটি বিশেষ দলের। নাম না করে নিশানা বিজেপিকে। কেন অন্য রাজ্য থেকে বাংলায় অবরোধ ঝাড়খন্ড দিসম পার্টির। নদী পার করে মালদায় কেন তাদের আন্দোলন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।