মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ক্যান্সার যন্ত্রণায় কাতর বৃদ্ধের আত্মহত্যা বীরভূমের রাজনগরে।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৫:০১ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার

 

 

ক্যান্সার যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা বৃদ্ধের। দূরারোগ্য ক্যান্সার যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন জ্বেলে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত রমজুপাড়া গ্রামে। মৃতের নাম সেখ গফুর (৮০)। স্থানীয় সূত্রে জানা গেছে সেখ গফুর বেশ কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। নিজের বাড়িতেই স্ত্রী সহ থাকতেন গফুর। পেশায় ছিলেন হকার। পরে ভিক্ষে করতেন। প্রতিবেশী সেখ ইন্তাজ দুবেলা দুমুঠো খাবার গফুরদের স্বামী-স্ত্রীর মুখে তুলে দিতেন। হতদরিদ্র গফুর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো সুফল পাননি। ক্যান্সার এর জ্বালায় তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এদিন নিজের বাড়িতে থাকা কেরোসিন গায়ে ঢেলে আত্মহত্যা করেন। সে সময় বাড়িতে তার স্ত্রীও ছিলেন না । পরে প্রতিবেশীরা জানতে পারেন।  খবর দেওয়া হয় রাজনগর থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ি পাঠানো হয়।