রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে হেল্পএজ ইন্ডিয়ার উদ্যোগে র‍্যালি রাজনগরে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:৫৫ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

 

 

প্লাস্টিকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে হেল্পএজ ইন্ডিয়ার উদ্যোগে বিশেষ র‍্যালি করা হল বীরভূমের রাজনগরে। দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যাবহারের ফলে পরিবেশ দূষণে  ভরে যাচ্ছে। প্লাস্টিক এবং দূষণমুক্ত সমাজ বার্তা নিয়ে এই বিশেষ র‍্যালি রাজনগর বাজার প্রদক্ষিণ করে। এলাকাকে প্লাস্টিকমুক্ত করতে আশেপাশে পড়ে থাকা পরিত্যাক্ত প্লাস্টিকগুলি কুড়িয়ে নিয়ে যান র‍্যালিতে অংশ নেওয়া ব্যাক্তিরা।   র‍্যালিতে অংশ নেন রাজনগর পঞ্চায়েত প্রধান হাসুরানি গঁরাই সহ হেল্পএজের প্রতিনিধিরা। হেল্পএজ ইন্ডিয়ার প্রকল্প নির্বাহী আধিকারিক প্রভাকর মন্ডল জানান এলাকার মানুষদের সচেতন করার লক্ষেই এই কর্মসূচী নেওয়া হয়েছে।