মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সাপে কামড়ানোর পর ব্যাগে সাপ ভরে হাসপাতালে হাজির

পল মৈত্র, দক্ষিন দিনাজপুর।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:২৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত বিশ্বনাথপুর ডোবা অঞ্চলের বাসিন্দা  সাত বছরের কন্যা সন্তান অঙ্কিতা সিংহ নারকেলের পাতা নিয়ে খেলার সময় একটি বিষাক্ত কালাচ সাপ হাতে পেঁচিয়ে ধরে। ছোটো অঙ্কিতা প্রাণভয়ে চিৎকার করতে থাকলে তার পিতা মেয়ে কে সাপের হাত থেকে উদ্ধার করে এবং ব্যাগে সাপ সমেত মেয়েটিকে স্থানীয় রশিদপুর হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে সাপে কামড়ানোর ব্যাপারে নিশ্চিত হননি চিকিৎসকরা। বর্তমানে মেয়েটি দক্ষিণ দিনাজপুর জেলার রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন।