রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০১:০৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ০১:০৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছেন। এরা মোটর সাইকেল আরোহী। রোববার সকাল ৮টার দিকে উপজেলার তারাপুর এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়।
নিহতরা হলেন- রজাশাহী বিমানবন্দর থানার বৈরাগীপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।
পুলিশ জানায়, সকালে রাজশাহী থেকে নাটোরগামী মালবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তার ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে সুজন মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
