রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমে বিস্ফোরণে উড়লো তৃনমূল নেতার বাড়ি

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

 

 

বিস্ফোরণে উড়লো বীরভূমের  তৃনমূল নেতার গোয়াল বাড়ি।  বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি  গ্রামের তৃনমূলের প্রাক্তন বুথ সভাপতি সেখ বদরুদ্দোজার গোয়াল বাড়ীতে বৃহঃস্পতিবার সকালে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয় ফলে ওই গোয়াল বাড়ীর অ্যাসবেস্টসের চালাটি সম্পুর্ণ উড়ে যায়। 

বিস্ফোরণে তীব্রতার জোরে ওই গোয়াল বাড়ীর অ্যাসবেস্টস উড়ে দূরে থাকা একটি গাছের ডালে গিয়ে আটকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বদরুদ্দোজার মেয়ে হায়াতুন্নেশা খাতুন সাহাপুরের পঞ্চায়েত প্রধান। বিস্ফোরণ কিভাবে ঘটলো তা তদন্ত করছে পুলিশ। 

প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই বীরভূমের খয়রাশোল থানার বড়রা গ্রামে অপর এক তৃনমূল নেতার বাড়ীতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় জেলার নিরাপত্তা  প্রশ্নের মুখে।