রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগে ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ১২:৫৭ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

মালদা।সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে

সীমান্তরক্ষী বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় অন্যের হয়ে শারীরিক পরীক্ষা দিতে এসে হাতে নাতে ধরা পরলো এক ভুয়া পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মালদা বৈষ্ণবনগর থানার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে। ধৃত পরীক্ষার্থীর নাম অপূর্ব বিশ্বাস। বাড়ি বর্ধমান জেলায়। সে অন্যের হয়ে মাঠে শারীরিক পরীক্ষা করতে এসেছিল। সেই সময় বিএসএফের ভিজিলান্স শাখা আটক করে যুবককে। ধৃত যুবক কে বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে। মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে তুলেছে।