সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগর যুব তৃনমূলের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

 

 

বীরভূম জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে সাড়ম্বরে পালিত হল ৭৩ তম স্বাধীনতা দিবস। দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল। বীরভূমের রাজনগর যুব তৃণমূল-কংগ্রসের উদ্যোগে  রাখীবন্ধনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় এবং ট্যাবলো সহকারে প্রভাতফেরী করা হয়। পথ চলতি সকলকে রাখী পরিয়ে সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয় এবং সেভ ড্রাইভ সেফ লাইফ, প্লাসটিক মুক্ত সমাজ, সেভ ওয়াটার  সেফ লাইফ, গাছ লাগান পরিবেশ বাঁচান , শৌচালয় ব্যবহার, মাদক মুক্ত সমাজ ও ডেঙ্গু,ম্যালেরিয়া সম্পর্কে প্রচার করা হয়। উপস্থিত ছিলেন তৃনমূল নেতা মহঃ সরিফ, প্রানতোষ ওঝা, সজল গঁরাই, গাফফার খান, সেখ মানিক সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা। এদিন অন্যান্য সংঘটনের পক্ষ থেকে ও ব্যাক্তিগত উদ্যোগেও পথ চলতি মানুষকে রাখী পরানো হয়।