বীরভূমের রাজনগর থানায় স্বাধীনতা দিবস উদযাপন ও রাখী বন্ধন
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৪ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বীরভূমের রাজনগরে উদযাপিত হল ৭৩ তম স্বাধীনতা দিবস। রাজনগর থানা চত্বরে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী।
এদিন রাজনগরে পথ চলতি মানুষদের হাতে রাখী পরানো হয় রাজনগর থানার পক্ষ থেকে। ওসি সঞ্চয়ন ব্যানার্জী পথ চলতি মানুষদের হাতে রাখী পরিয়ে দেন। উপস্থিত ছিলেন রাজনগর থানার অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
