রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জেলা কংগ্রেসের বিশেষ সাংগঠনিক আলোচনা সভা

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার | আপডেট: ০৭:৪৬ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা কংগ্রেসের তরফ থেকে একটি বিশেষ সাংগঠনিক   আলোচনা সভার আয়োজন করা হয় মালদা টাউন হলে। ব্লক নেতৃত্বদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে। মালদা জেলা কংগ্রেসের ডাকে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল এই সাংগঠনিক আলোচনা সভার। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলাম, বিধায়ক আশিফ মেহেবুব, বিধায়ক ঈসা খান চৌধুরী,ভূপেন্দ্রনাথ হালদার,আলবিরুনি, জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহ সহ অন্যান্যরা। জেলার ১৫ টি ব্লক এর বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কর্মী উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। জানা যায় আগামীতে জেলা কংগ্রেসের ডাকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৯ তারিখ ডেপুটেশন কর্মসূচি রয়েছে, তার সঙ্গে ২৯ তারিখ জেলা প্রশাসনিক ভবন এবং পুলিশ সুপারের ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে  সাংগঠনিক আলোচনা সভা বলে জানান বিধায়ক আসিফ মেহেবুব।