রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তৃণমূল নেতাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার | আপডেট: ০৭:২২ পিএম, ১১ আগস্ট ২০১৯ রোববার

দিন দুপুরে হাটের মধ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় ও হাট ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদা গাজোল থানার গাজোল হাট এলাকায়। ঘটনার পর গুরুতর জখম রক্তাক্ত তৃণমূল নেতাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূল নেতার আক্রান্ত হওয়ার খবর পেয়ে জেলা নেতারাও মালদা মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে ছুটি আসেন। ঘটনার ব্যাপারে মালদা গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে । যদিও হামলাকারী দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারে নি  ওই তৃণমূল নেতা। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা গাজোল থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছেমালদা গাজোল ব্লক তৃণমূল সহ-সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি পদে রয়েছেন অরবিন্দ ঘোষ (৫৪)। তার বাড়ি গাজলের বিবেকানন্দপল্লী এলাকায়।  ওই তৃণমূল নেতার একটি মিষ্টির দোকান রয়েছে। এদিন বিকেলে গাজোল হাটে গিয়েছিলেন তৃণমূল নেতা অরবিন্দবাবু। সেই সময় এক দুষ্কৃতী অতর্কিতে তার উপর হাতুড়ি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বেশ কয়েকবার হাতুড়ির বাড়ি তৃণমূল নেতার মাথায় মারা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরবিন্দবাবু তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারী পালিয়ে যায়। ঘটনায় তদন্ত শুরু করেছে মালদা গাজোল থানার পুলিশ তার সাথে হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে।