রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিজেপি ভারত ছাড়ো ডাক দিয়ে তৃনমূলের মিছিল বীরভূমে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:৪৯ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

 

 

বীরভূম জেলার রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিজেপি ভারত ছাড়ো মিছিল। জেলার অন্যান্য অংশের মতো শুক্রবার জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরেও এই মিছিল আয়োজিত হল। রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে এই মিছিল তৃনমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে। ১৯৪২ সালে ৯ই আগস্ট আজকের দিনে তৎকালিন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের আওয়াজ উঠেছিল, সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে ভারত ছাড়ো ডাক দিয়েছে তৃনমূল বলে জানান তৃনমূল নেতা সুকুমার সাধু। ব্রিটিশদের মতো বিজেপিও ভারতকে লুঠ করছে। ভারতকে চরম বিনাশের দিকে ঠেলে দিচ্ছে।  বিজেপির সেই নীতিরর বিরুদ্ধে অন্যান্য জায়গার মতো রাজনগরেও বিজেপি ভারত ছাড়ো মিছিল করা হল। এদিনের বিজেপি বিরোধী এই মিছিলে অংশ নেন স্থানীয় তৃনমূল নেতা রানা প্রতাপ রায়, মহঃ সরিফ, প্রানতোষ ওঝা সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব।