সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত শ্রমিক

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৩৫ এএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের।মালদা ইংলিশবাজার থানার অন্তর্গত নাথিনগর সেখপাড়াএলাকার বাসিন্দা।মৃত শ্রমিকের নাম সেখ উজির (২৬)

স্থানীয় সুত্রে জানা গিয়েছে মাসখানেক আগে পাশের রাজ্যে বিহারের পাটনায় জেলায় ইলেকট্রিকের একটি সংস্থার কাজে করতে যায় সে। টাওয়ারের উপরে উঠে কাজ করছিলেন। বিদ্যুৎ শাটডাউন থাকাকালীন টাওয়ারের উপরে উঠে কাজ চলাকালীন  হঠাৎ পাওয়ার হাউসের বিদ্যুৎ শাট ডাউন অন করে দেওয়ায় শক খেয়ে টাওয়ার থেকে নিচে পরে মৃত্যু হয়।খবর পেয়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানা যায়, সেখ উজিরের  স্ত্রী ইলাম বিবি ও দুই ছেলে মেয়ে রয়েছে। সাড়ে তিন বছরের মেয়ে ও চার বছরের ছেলে রয়েছে তাদের।