রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সহ একাধিক ছাত্রীর গায়ে হাত

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৫৯ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

স্কুলের এক পঞ্চম শ্রেণির ছাত্রী সহ একাধিক ছাত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা শহরের হিন্দি স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম রাজেশ সাহা এবং স্নেহাশীষ সরকার। উত্তেজিত অভিভাবক ছাত্র-ছাত্রীদের সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে মালদা ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী  এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বিদ্যালয়ের ছাত্রী এবং অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে ঘিরে চরম বিক্ষোভ দেখায়। যদিও পরে মালদা ইংরেজবাজার থানার পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে ঘর বন্দী করে রাখে। এই ঘটনার পর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রী এবং অভিভাবকরা। বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। অভিভাবক এবং ছাত্রীদের অভিযোগ, আজকের এই ঘটনা নয় প্রতিদিনই তাদের সাথে এই আচরণ করে থাকেন এই দুই স্কুলের শিক্ষক।