রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৫ এএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা চাঁচোলের কলি গ্রামের একটি ডোবায়। ঘটনার খবর পেয়ে ডোবা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান মালদা চাচল থানার পুলিশ। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম জবাই দাস (৫০) তার বাড়ি  তেলেন পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রচন্ড হারে নেশা করার ফলে সে পুকুরে পড়ে  মৃত্যু হয়েছে ।  ঘটনার খবর পেয়ে ছুটে যান চাঁচল থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়।