রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফুলহার নদীর জলে ডুবে মৃত্যু নববধূ সহ দিদির

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৪ এএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ফুলহার নদীর জলে তলিয়ে মৃত্যু হয়েছে নববধূ সহ দিদির দিদির। জানা গিয়েছে গতকাল রবিবার বিয়ে হয়ে আসা নববধু তলিয়ে গেল ফুলহার নদীর উত্তাল জলে। তাকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেল তার দিদিও। ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদা রতুয়ার কাহালা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত নববধুর নাম রুপা মন্ডল এবং তার দিদির নাম সোনামণি রায়। মালদা রতুয়া কাহালার বাসিন্দা শরৎ মণ্ডলের বিয়ে হয় মানিকচকের নুরপুরের রুপার সাথে। গতকাল রাতে শরৎ বিয়ে করে নতুন বৌ কে ঘরে নিয়ে আসে। এই দিন দুপুরে কাহালার শিবপুর ঘাটে নদীতে স্নান করতে গেলে এই সময়ে ফুলহারের উত্তাল জলে প্রথমে তলিয়ে যায় রুপা। রুপাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় তার দিদি সোনামণি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান।