রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের করমকাল গ্রামে মাটিতে ঢাকা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

 

 

বীরভূমের সদাইপুর থানার করমকাল গ্রামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারে দেখা গেলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

পরিবার সুত্রে জানা গেছে করমকাল গ্রামের গোপীনাথ পাত্র (২৫) নামে এক যুবক সোমবার রাত্রি থেকে নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার গ্রামের পাশের একটি মাঠের ধার থেকে গোপীনাথের দেহ উদ্ধার হয়। দেহটি মাটিতে অর্ধেক ঢাকা অবস্থায় ছিল। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা অস্ত্রও উদ্ধার হয়েছে। 

মৃতের স্ত্রী জানিয়েছেন গোপী নাথ গতকাল বাড়ী থেকে বেরোবার পর আর ফেরেনি। পরিবারের লোকের সন্দেহ গোপীনাথকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। সদাইপুর থানার পুলিশ 

ঘটনায় যুক্ত থাকার সন্দেহে বচন ঘোষ নামে একজনকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে।