জনসংযোগ যাত্রা ও একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল বীরভূমের রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪৬ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৬ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ যাত্রা ও একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল আয়োজিত হল রাজনগরে। বীরভূমের রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে রাজনগর অঞ্চলের বিভিন্ন সংসদের তৃনমূল কর্মী-সমর্থরা এই মিছিলে অংশ নেন। তৃনমূলের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। সুকুমার সাধু বলেন আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উদযাপন করা হবে। তারই প্রস্তুতি স্বরূপ আজকের এই মিছিল। দেশে শান্তি শৃঙ্খলা এবং গনতন্ত্র নষ্ট হচ্ছে। আগামীতে ব্যালটের মাধ্যমে ভোট হোক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবীই তুলছি আমরা।শান্তি শৃঙ্খলা ও গনতন্ত্র ফেরাতেই আমাদের এই মিছিল।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজনগর অঞ্চল সভাপতি সজল গঁরাই, তৃনমূল নেতা, মহঃ সরিফ, গাফফার খান, সেখ মানিক, আদিত্য সাহা, রাজদীপ রায় সহ তৃনমূল কর্মী- সমর্থকরা।
