রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজি বীরভূমের কুখুডিহি গ্রামে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৩ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৩ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

 

 

বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠলো বীরভূম। বুধবার বীরভূমের সিউড়ী থানার কুখুডিহি গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে। 

গ্রামের একাংশের অভিযোগ রাজনৈতিক কারণেই সংঘর্ষ হয়। তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। 

অপর দিকে আর এক পক্ষের অভিযোগ গ্রামের একটি ক্লাবের সঙ্গে অপর এক গোষ্ঠীর দ্বন্দ্বের ফলে বোমাবাজি হয়। 

ঘটনার পরিপ্রেক্ষিতে ছয় জন জখম হয়।