সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার আহ্বান

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ।
রোববার সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে তিনি এই আহ্বান জানান। 
কওমি সনদকে স্বীকৃতি দেয়ায় শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।এছাড়া আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকেও এই মাহফিলে সংবর্ধনা দেয়া হয়।
মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে শনিবার (৩ নভেম্বর)রাতে ঢাকায় এসেছেন আহমদ শফী।এছাড়াও হাইয়াতুল উলয়াভুক্ত ছয়টি বোর্ডের শিক্ষক-ছাত্র ছাড়াও সারা দেশ থেকে আলেমরা মাহফিলে যোগ দিয়েছেন