রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাটমানি নিয়ে বিজেপির বিক্ষোভ মিছিল বীরভূমের রাজনগরে।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার | আপডেট: ১১:৩৭ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

 

 

শনিবার পড়তি বিকেলে কাটমানির টাকা ফেরতের দাবীতে রাজনগরে বিক্ষোভ মিছিল করলো বিজেপি। রাজনগর বিজেপির দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। এরপর রাজনগর চৌরাস্তা মোড়ে একটি পথ সভা করা হয়। মিছিলে অংশ নেন বিজেপি নেতা পল্টু পদ ধীবর, প্রণব দে, শ্যামল গোস্বামী, বংশীধর মালী, বিপুল নন্দী সহ অন্যান্যরা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি পল্টুপদ ধীবর জানান ন্যাহ্যমূল্যে ধান বিক্রি, ১০০দিনের কাজ, পুকুর খনন, চেক ড্যাম তৈরি প্রভৃতি ক্ষেত্রে যারা কাটমানি নিয়েছে তাদের সবাইকেই তা ফেরত দিতে হবে। খেটে খাওয়া গরিব মেহনতি মানুষদের ওই সব টাকা ফেরত দিতে না চাইলে তা ঘাড়ধাক্কা দিয়ে আদায় করা হবে। বিজেপি নেতা শ্যামল গোস্বামী বলেন যেসব গরিব মানুষের টাকা শাসক দলের নেতারা ঘুষ হিসেবে নিয়েছে তাদের কলার ধরে টাকা আদায় করুন। এদিন বিজেপি নেতারা পুলিশের ওপরও ক্ষোভ উগরে দেন।