সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মজুরি বৃদ্ধির দাবি তুলে কর্মীসভা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০৩ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৩ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

মজুরি বৃদ্ধির দাবি তুলে কর্মীসভা।

 

মজুরি বৃদ্ধির দাবি তুলে কর্মীসভা বুলবুলচন্ডী নির্মান শ্রমিক কল্যান সোসাইটির।  মালদা হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কর্মীসভা করা হয় বুলবুলচন্ডী বাজারে। বুধবার সকাল নটা নাগাদ, বুলবুলচন্ডী নির্মান শ্রমিক কল্যান সোসাইটি পক্ষ থেকে ব্লকের সকল রাজমিস্ত্রি ও শ্রমিক একত্রিত হয়ে এদিনের কর্মী সভায় যোগ দেন। শ্রমিকদের দাবি বর্তমানে যে ভাবে জিনিস পত্রের দাম বাড়ছে তাতে এই উপার্জনে সংসার চালানো অসম্ভব হয়ে পরেছে।এদিন সকল শ্রমিক মিলিত হয়ে সিদ্ধান্ত নেন, হেডমিস্ত্রির মজুরি ছিল আগে ৪০০ টাকা।  নতুন মজুরি ধার্য করা হয় ৪৫০ টাকা। সাধারন  মিস্ত্রির মজুরি ছিল ৩৯০ টাকা থেকে ৪৩০ টাকা ধার্য করা হয়। লেবারের মজুরি ২৬০ টাকা থেকে ২৯০ টাকা ধার্য করা হয়।