সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইসির সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক

জাগরণ রিপোর্ট

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি)। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর নিরাপত্তা বিষয়াদি নিয়ে কথা বলতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। 
এর আগে সকালে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসে। এরপর প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
সাংবাদিকদের ইসি সচিব জানান,  সিইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে তফসিল পরবর্তী সময়ে মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।