সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমে সংঘর্ষে মাথা ফাটলো থানার ওসির

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার | আপডেট: ০৮:৪৮ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

বীরভূমের নানুর ফের উত্তপ্ত হয়ে উঠলো বুধবার। সংঘর্ষে মাথা ফাটলো থানার ওসির। মঙ্গলবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। চলে ব্যাপক বোমাবাজি। বিজেপির অভিযোগ মঙ্গলবার নানুরের বন্দর গ্রামের এক বিজেপি কর্মী সাব্বির সেখকে মিথ্যা দোষী সাজিয়ে ধরে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে নানুরের পালিতপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বাঁশ, লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশকে। লাঠির ঘায়ে জখম হন নানুর থানার ওসি মনোজ সিং। ঘটনায় আরও চারজন পুলিশ জখম হন। তৃনমূলের সঙ্গেও সংঘর্ষ বাধে বিজেপির। ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়।