সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমে তৃনমূল নেতার বাড়ীতে বোমাবাজি

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২২ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:২২ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

বীরভূমে তৃনমূল নেতার বাড়ীতে বোমাবাজি ঘটনায় উত্তেজনা দেখা দিল এলাকায়। বীরভূমের পাঁড়ুই থানার অবিনাশপুর পঞ্চায়েতের ইমাদপুরের তৃনমূল অঞ্চল সভাপতি রাজু মুখার্জীর বাড়ীতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিরা। তৃনমূল নেতা রাজু মুখার্জীর অভিযোগ সোমবার গভীর রাত্রে কিছু দুষ্কৃতিরাই তাঁর বাড়ীতে আচমকাই এই হামলা চালায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়ে করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে পুলিশ দুই জনকে আটক করে।