সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধিতে প্রতিবাদ মিছিল বীরভূমের চন্দ্রপুরে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:২১ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:২১ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

পেট্রো পণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করলো তৃনমূল। সারা দেশের সাথে এরাজ্যেও পেট্রোপণ্যের মুল্য বৃদ্ধি হয়েছে। পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির জনজীবনে এর প্রভাব পড়েছে। সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে একটি প্রতিবাদ মিছিল করে চন্দ্রপুর অঞ্চলের তৃনমূল কর্মী সমর্থকরা। সেই সাথে লোকসভা ভোটে তৃনমূলের জয়ে আবির খেলে উচ্ছ্বাসেও মেতে ওঠেন তৃনমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে রাজনগর ব্লকের চন্দ্রপুরে আয়োজিত এই মিছিলে সুকুমার সাধু ছাড়াও অংশ নেন সৌমিত্র সিংহ, মন্টু বাগদি, গৌতম সাহা, বামাপদ ঘোষ, প্রানতোষ ওঝা, মহঃ সরিফ, গাফফার খান, সেখ কাবুল সহ অন্যান্যরা।