সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের রাজনগরে তৃনমূলের বিজয় মিছিল।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার | আপডেট: ০৪:০০ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার

শুক্রবার বীরভূমের রাজনগরে আয়োজিত হল তৃনমূল কংগ্রেসের বিজয় মিছিল। এবারের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে বিজেপির দুধ কুমার মন্ডলকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হন রূপালী পর্দার নায়িকা তৃনমূল প্রার্থী শতাব্দী রায়। এই জয় পাওয়ার ফলে শতাব্দী রায় জয়ের হ্যাট্রিক করেছেন। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রের দুটিতেই জয়ী হয়েছে তৃনমূল। প্রসঙ্গত উল্লেখ্য এবারের লোকসভা নির্ব্বাচনে রাজনগর ব্লক থেকেও তৃনমূল লিড পেয়েছে। সেই জয়কে সামনে রেখেই তৃনমূলের আজকের এই বিজয় মিছিল আয়োজিত হল। রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ও রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের মোট ৬৮টি সংসদের তৃনমূল কর্মী-সমর্থকরা অংশ নেন। রাজনগর দলীয় কার্যালয় থেকে এই মহা মমিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। এই মিছিলে অংশ নেন বীরভূম জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জী, স্থানীয় তৃনমূল নেতা প্রানতোষ ওঝা, সৌমিত্র সিংহ, মহঃ সরিফ, রানা প্রতাপ রায়, শোভন আচার্য্য, সহ অন্যান্যরা।