সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিজেপি কর্মীর ফার্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:১০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

বীরভূমের দুবরাজপুরে এক বিজেপি কর্মীর পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূল কর্মীদের বিরুদ্ধে। বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়াড়া গ্রামের বিজেপি কর্মী সুরজিত ঘোষাল জানান বৃহস্পতিবার রাত্রে তিনি খবর পান তাঁর পোল্ট্রি ফার্মটিতে আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখেন ফার্মটি দাউ দাউ করে জ্বলছে। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে সিউড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলেও সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায় ফার্মটি। পোল্ট্রি ফার্মের মালিক সুরজিত ঘোষাল অভিযোগ করে বলেন তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ফার্মটিতে আগুন ধরিয়েছে। তৃনমূলের লোকজন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। অপরদিকে স্থানীয় তৃনমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। ফার্মটি ভস্মীভূত হওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পোল্ট্রি ফার্মের মালিক সুরজিত ঘোষাল।