সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সোনিয়া-মায়া বৈঠক হচ্ছে না দিল্লিতে, মহাজোটের এবার কি হবে

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৬ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:২৬ এএম, ২১ মে ২০১৯ মঙ্গলবার

 

গুয়াহাটি 


 এ বার আরও এক বার আশাহত হতে হল। মহাজোটের পক্ষে দুঃসংবাদ, সোমবার দিল্লিতে হচ্ছে না সোনিয়া-মায়ার বহুপ্রতীক্ষিত বৈঠক। বহুজন সমাজ পার্টি তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল, দিল্লি যাচ্ছেন না পার্টি সুপ্রিমো মায়াবতী। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার কোনও কর্মসূচিই নেই তাঁর।

এ দিন বিএসপি নেতা সতীশচন্দ্র মিশ্র বলেন, “দিল্লিতে আজ মায়াবতীর কোনও অনুষ্ঠান বা মিটিংয়ের কর্মসূচি নেই। তিনি লখনউতেই থাকবেন।” সোনিয়া গাঁধী ছাড়াও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গেও দেখা করার কথা ছিল মায়াবতীর, এমনটাই শোনা যাচ্ছিল। এবং এই বৈঠক নিয়ে রাজনৈতিক আঙিনায় তুমুল উৎসাহ ছিল। তবে শেষমেশ তা ভেস্তে যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠছে, মহাজোটের ভবিষ্যৎ টালমাটাল নয় তো?