সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারা বজায় রাখতে অমল কিস্কুকে ভোট দিনঃরবি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০২ পিএম, ১১ মে ২০১৯ শনিবার | আপডেট: ১১:০২ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

মালদা

 আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল প্রার্থী অমল কিস্কুকে ভোট দিন বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মালদা হবিবপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক কর্মীসভায় যোগ দিয়ে এই কথাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 

উল্লেখ্য, শনিবার সকালে অমল কিস্কুর সমর্থনে কানতুর্কা সাহাপাড়ায় এক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়েছিল। কয়েকশো দলীয় কর্মী উপস্থিত ছিলেন কর্মীসভায়। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, আগামী পাঁচ দিন মালদায় থেকে উপ নির্বাচনের প্রচার চালাবেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর

হয়ে একাধিক কর্মীসভা করবে। মূলত ছোট ছোট কর্মী সভার উপরে জোর দিচ্ছেন তিনি। মানুষের সাথে মিশে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন। আগামী উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।