সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হবিবপুরে ছাপ্পা ভোট দিতে এসে আটক দুই বিজেপি কর্মী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মালদা

ছাপ্পা ভোট দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই বিজেপি কর্মী। উত্তর মালাদা লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভা কেন্দ্রের ৩১ নম্বর বুথের ঘটনা। জানা যায় এদিন দুইজন মুখে গামছা বেঁধে বাইকে করে এসে ৩১ নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ঠিক সে সময় পুলিশ তাদের আটক করে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা হরিহর মাহাতো জানান, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নেতৃত্বে তারা ছাপ্পা ভোট দিতে এসেছিল। কিন্তু পুলিশের প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়।