বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় বেশ কিছু বুথে পোলিং এজেন্ট জুটলোনা কংগ্রেসের

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মালদা

দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মোথাবাড়ি বিধানসভা এলাকায় বেশ কিছু বুথে পোলিং এজেন্ট দিতে পারলোনা কংগ্রেস। আজ বিভিন্ন বুথ পর্যবেক্ষণ করে দেখা গেল এখানকার বেশকিছু বুথেই একমাত্র তৃণমূল ছাড়া অন্য কোন দলের এজেন্ট নেই। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা মালেক শেখ ও পঞ্চায়েত সদস্য হাসিম উদ্দিন শেখ কে জিজ্ঞাসা করা হলে তারা বলেন এই সমস্ত গ্রামে ১০০ জনের মধ্যে ১০০ জনই তৃণমূলে ভোট দিবে ।একটি লোক ও কংগ্রেসের নেই সে ক্ষেত্রে কেমন করে এজেন্ট দিবে। আমরা তাদেরকে এজেন্ট ধার দিতে চেয়েছিলাম। কিন্তু তাদের কোন নেতা বা কর্মী এলাকাতেই নেই গোটা মোথাবাড়ি এলাকায় ১৫৪ টির মধ্যে বেশকিছু বুথেই তারা এজন্য দিতে পারেনি।