সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মৌসমের সমর্থনে মহামিছিল চাঁচলের কলিগ্রামে

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার | আপডেট: ০৮:৪১ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

চাঁচল:

রবিবার উত্তর মালদা তৃনমুল প্রার্থী মৌসম নুরের সমর্থনে চাঁচল 1 নং ব্লকের কলিগ্রাম অঞ্চলে মহামিছিলের মাধ্যমে পদযাত্রা করালেন অঞ্চল প্রধান রেজাউল খাঁন। দলীয় সূত্রে জানা যায়, বুথ ভিত্তিক পাড়া ভিত্তিক জনসভার পরেই এই শেষ উদ্যোগ প্রধানের। তবে

পদযাত্রায় পা মেলান প্রানসাগর বুথ সহ পার্শ্ববর্তী বুথের তৃনমুল সমর্থকরাও।

জনসমুদ্রে পরিপূর্ন হয় মহামিছিল।এদিন বিকেল 3 ঘটিকায় উৎপত্তিস্থল নিমতলা নির্বাচনী কার্য্যালয় হইতে কলিগ্রাম ভিতর ভায়া হয়ে নুরগঞ্জ বুথ পর্যন্ত পদযাত্রা করেন সমর্থকেরা। মহামিছিলে দলীয় অলংকার হিসেবে চারজন যুবক দেহ প্রিন্টিং এর মাধ্যমে মিছিলে যোগদান করেন। নির্বাচন কমিশনের আদেশনুসারে পাঁচটার মধ্যেই মিছিল শেষ করেন অঞ্চল প্রধান।