রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পবিত্র শবেবরাতে রাতভর এবাদত বন্দেগী মুসলিম সম্প্রদায়ের

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ এএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার | আপডেট: ১০:২৪ এএম, ২১ এপ্রিল ২০১৯ রোববার

মালদা

শনিবার পবিত্র শবেবরাতে রাতভর এবাদত বন্দেগী করে সময় কাটালেন মালদা জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যদিও রবিবার পবিত্র শবে বরাত। পবিত্র শবেবরাত ইসলাম ধর্মে একে ভাগ্যরজনীও বলা হয়ে থাকে। শনিবার রাতভর মালদা জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জেলার বিভিন্ন কবরস্থানে নিজের পরিবারের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে যান এবং বাড়িতে মহিলারা রোজা, নামাজ কুরআন তিলাওয়াতের মধ্যে কাটান।শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার পৌর পিতা নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা বাসিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য আবেদন জানিয়েছেন।