শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিদায় নিচ্ছেন বার্নিকাট

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৫৮ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা ছাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।  শুক্রবার বিকেলে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।  ২০১৫ সালের ২৫ জানুয়ারি থেকে প্রায় ৪ বছর বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  এই কূটনীতিক ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন। 
বাংলাদেশে এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যান মজিনা। তার স্থলাভিষিক্ত হন বার্নিকাট।  ৩৭ বছর চাকরি জীবন শেষে অবসর নেয়ার মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন মার্শা বার্নিকাট।