বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে জেলায় কেন্দ্র বাহিনীর রুট মার্চ

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:০৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মালদা


২০১৯ আসন্ন লোকসভা নির্বাচনে মালদা জেলায় কোন প্রকার সন্ত্রাস সৃষ্টি না হয় তার জন্য মালদা ইংরেজবাজার থানার গোকুল নগর কামাত, অমৃতি স্ট্যান্ডে জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। চলছে কড়া নজরদারি।ঠিক একইভাবে মালদা কালিয়াচক থানা এলাকার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে রুট মার্চ করলো জেলা প্রশাসন।এই দিন মালদা কালিয়াচক থানার সুজাপুর অঞ্চলের নাজিরপুর চামাগ্রাম এলাকায় করা হয় রুট মার্চ। নেতৃত্বে ছিলেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ।এই দিনের রুট মার্চ সম্বন্ধে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে মালদা জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল দিচ্ছে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা সংশয় রয়েছে কিনা তা দেখা হচ্ছে।এলাকায় কোন সমস্যা থাকলে তার দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে।