বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রামনবমী উপলক্ষে মালদা শহর জুড়ে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার | আপডেট: ০৬:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

মালদা-

 

রামনবমী উপলক্ষে মালদা শহর জুড়ে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হলো রবিবার সকালে। শহরের অতুলচন্দ্র মার্কেটে অবস্থিত লক্ষী নারায়ন মন্দির থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। ঢাকঢোল, বাদ্যযন্ত্র সহকারে প্রায় তিন'হাজার রাম ভক্ত এই বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন। শোভা যাত্রায় পা মেলান দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।শোভাযাত্রার উদ্যোক্তা সদস্য স্বপন শর্মা বলেন, রাম নবমী উপলক্ষে এই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন,এই শোভাযাত্রায় কোন রাজনৈতিক রং নেই।