সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তৃণমূল প্রার্থীর সমর্থনে উত্তর দিনাজপুরে বলি অভিনেতা আফতাব

বেদশ্রুতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে উত্তর দিনাজপুরে গতকাল এসেছিলেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। শুক্রবার উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের আয়োজিত সভায় তিনি উপস্থিত হন শুভেন্দু অধিকারীর সঙ্গে। করণদিঘী হাইস্কুল ময়দানের এই সভায় তাঁর সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুরের সকল তৃণমূল নেতৃত্ব, মন্ত্রী গোলাম রব্বানী, রায়গঞ্জের উপপৌরপতি অরিন্দম সরকার এবং যুব তৃণমূল নেতৃত্বে। হেলিকপ্টার থেকে আফতাব নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা, নিজের পছন্দের ছোট্ট বেলার প্রথম ক্রাশ "মস্ত' খ্যাত আফতাবকে দেখতে মেয়েরাও উৎসুক ছিলেন।