সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শ্রীরামপুরে মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেন

সানাউল্লাহ আহমেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৮ এএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার | আপডেট: ০৭:৫৮ এএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

হুগলির শ্রীরামপুরে দুটি ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে ৯জন। শ্রীরামপুরে ঢোকার সময় ইন্সপেকশন কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ আপ শেওড়াফুলি লোকালের। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর একই লাইনে দুটি ট্রেন, ইন্সপেকশন কারটি দেখতে পেয়ে সাথে সাথে শেওড়াফুলি লোকালের গতি থামিয়ে দেওয়ার চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। জানা গিয়েছে দুটি ট্রেনের গতি তেমন বেশি ছিলনা বলে বড় কোনো দূর্ঘটনা ঘটেনি। সূত্রের খবর একই লাইনে দুটি ট্রেন কেন? কিভাবেই বা আসল,কেন ই বা সিগন্যাল দেওয়া হয়নি সেই নিয়ে তদন্ত শুর হয়েছে।