সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভুতনিতে রান্নার গ্যাস লিক করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বধূর

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার | আপডেট: ০৮:০৯ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

রান্নার গ্যাস সিলিন্ডার করে লিক করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদা ভুতনি থানা ভুতনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম মিঠুন মন্ডল ৩০ তার স্বামী টিঙ্কু মন্ডল জানিয়েছেন প্রতিদিনের মতো দুপুরবেলা বাড়ির রান্না তৈরি করছিলেন স্ত্রী সে সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে আমার স্ত্রীর সারা শরিলে গ্যাস ছড়িয়ে অগ্নিদগ্ধ হয়। আশেপাশের লোকজনেরা এসে তড়িঘড়ি তাকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারপর তাকে স্থানীয় মালদা বাঙিটোলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা গৃহবধূর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করে দেন। মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার মৃত্যু হয় এই গৃহবধূর।