সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাঁচলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নগ্ন দেহ উদ্ধার

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ভুট্টাখেত থেকে অগ্গাতপরিচয় ব্যক্তির নগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহের চাঁচলের অনুপ নগর লাগোয়া বেলপুকুর এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে ভুট্টাখেতে বছর ৪৫ এর ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। অন্য কোথাও খুন করে ওই ব্যক্তিকে ভুট্টাখেতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করছে পুলিশ। চাঁচলের আইসি সুকুমার ঘোষ জানান, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।