রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাঁচলের নিচলামারীতে ইসলামিক জালসা

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

প্রতি বছরের ন্যায়, এবারেও চাঁচল থানার অন্তর্গত খরবা অঞ্চলের নিচলামারী জামে মসজিদের উন্নতি কলপে ও সকল গ্রামবাসীর সহযোগীতায় এক রাএি ব্যাপী ধর্মীয় জালসার আয়োজন করেন অত্র মসজিদ কমিটি। 

20 ই মার্চ বুধবার রাএে চলে জালসা। পবিএ কোরান ও হাদীসের ব্যাখা নিয়ে জালসায় উপস্থিত মানুষদের আপ্লুত করবেন বক্তাগন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বাংলাদেশ থেকে আগত সইয়দ হাফিজ ও কারী রফিকুল ইসলাম সাহেব। 

উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর থেকে আরেক বক্তা সহ দেশস্থ ওলামায়ে কেরামগন। 

জালসার মেলায় বেশ ভীড় দেখা দেয়। আশাপুর, গালিমপুর নৈকান্দা, দরিয়াপুর এছাড়াও পাশাপাশি গ্রামের জন সমাগম বেশ ভালোই হয় জলসায়।

 মুনিহারি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা ও বিভিন্ন ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বসায় এই জলসার মেলায়।