শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ১২:৫৯ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

আদিবাসীদের সঙ্গে নৃত্য করে ধামসা মাদলের তালে মাথায় কলস নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর। মঙ্গলবার সকালে উত্তর মালদা কেন্দ্রের গাজলের দেওতলা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। কখনও আদিবাসীদের সঙ্গে নিত্য, কখনো কর্মী-সমর্থকদের সঙ্গে চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক, কখনো বা শিশুদের আদর করা এই করেই ভোট প্রচার শুরু করলেন মৌসম বেনজির নূর। সারাদিন ধরে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্বাচনী প্রচার করলেন। বয়স্কদের প্রণাম, শিশুদের আদর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোট চাইলেন তিনি। প্রচুর কর্মী সমর্থকও তার সাথে ঘুরে বেরিয়ে নির্বাচনী প্রচার করেন। নির্বাচনী প্রচারের সময় তার সাথে ছিলেন স্থানীয় বিধায়িকা দিপালী বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা।