মোবাইলে চার্জ করতে গিয়ে বৈদ্যুতিক সখ লেগে মৃত্যু যুবকের
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩২ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৩২ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
মোবাইলে চার্চ করতে গিয়ে বৈদ্যুতিক সখ লেগে মৃত্যু হল এক যুবককের। মঙ্গলবার সকালে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা পঞ্চায়েতের জোত চাঁইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত যুবককের নাম বুলেট মন্ডল(২৬)। বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে ফোন চার্চে দেওয়ার সময় ইলেক্ট্রীক সখ লাগে। মাটিতে উল্টে পড়লে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
