সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা রামকেলিতে পুকুর নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, উত্তেজনা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ০৫:১২ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

তিন দিন ধরে পুকুর নিয়ে বিবাদের জেরে বোমাবাজি উত্তেজনা মালদা ইংরেজবাজারের রামকেলি এলাকায়। ঘটনায় গুরুতর আহত এক। ঘটনায় তিন জন মহিলাকে আটক করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে প্রতিবেশী কালু ঘোষ ও শত্রু ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুর দখলকে নিয়ে বিবাদ চলছিল বৃহস্পতিবার সকাল থেকে আরো বিভাগ শুরু হয় তারপর থেকে লাগাতার বোমাবাজি চলতে থাকে বলে অভিযোগ করেন কালু ঘোষ। পুলিশ সূত্রে জানা গেছে যখম ব্যক্তির নাম তপন ঘোষ(৪০) তার কোমরের নিচে বোমার আঘাত লেগেছে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন ইংরেজবাজার থানার পুলিশ।