রোববার   ২৯ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজ্যে ভোটার তালিকার নতুন সূচি, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রোববার | আপডেট: ১২:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রোববার

 রাজ্যে ভোটার তালিকার নতুন সূচি, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পশ্চিমবঙ্গে ২০২৭ সালের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের (SSR) নতুন সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ খসড়া ভোটার তালিকা এবং ৮ ফেব্রুয়ারি ২০২৭ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, নাম বাদ দেওয়া এবং তথ্য সংশোধনের আবেদন ও আপত্তি জানানো যাবে। ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন করতে পারবেন।

কমিশনের সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে। পাশাপাশি, ১৯ ডিসেম্বর থেকে নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ প্রচার শিবিরের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বুথ লেভেল অফিসাররা (BLO)।

গুরুত্বপূর্ণ তারিখ:

* ৩ ডিসেম্বর ২০২৬: ভোটগ্রহণ কেন্দ্র পুনর্বিন্যাসের শেষ দিন।

* ১৫ ডিসেম্বর ২০২৬: খসড়া ভোটার তালিকা প্রকাশ।

* ১৫ ডিসেম্বর ২০২৬–১৪ জানুয়ারি ২০২৭: দাবি ও আপত্তি জমা।

* ১ ফেব্রুয়ারি ২০২৭: দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ দিন।

* ৮ ফেব্রুয়ারি ২০২৭: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

#WestBengalVoterList #VoterList2027 #ElectionCommission #SSR2027 #VoterID #WestBengalNews #PuspaProvatTV